1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ওমানে পালিত হলো বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী । গাজীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কাদের( নান্নু )জানাজাও দাফন সম্পন্ন। এনএসআই ও থানা পুলিশের যৌথ অভিযানে; গভীর জঙ্গল থেকে যুবক উদ্ধার। ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন। শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম। বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্শপ  অনুষ্ঠিত । কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা। গাজীপুর জেলা শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন আসামী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের । কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি। বিলাইছড়িতে সাস্ব্যসম্মত টয়লেট সংকটে ১৫০০ পরিবার।

ওমানে পালিত হলো বিএনপির সাবেক মহাসচিবের ২৭তম মৃত্যুবার্ষিকী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি: 

মধ্যপাচ্যের একটি দেশ ওমান শহরে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭ তম মৃত্যুবার্ষিকী।

ওমান প্রবাসী মোঃ আমিনুল ইসলাম লিটন এর সার্বিক ব্যবস্থাপনায় ওমানের ইবরী শহরে গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমিনুল ইসলাম লিটন জননেতা ফরিদুল কবির তালুকদার শামীম সাহেবের আস্তাভাজন ব্যক্তি ও ডোয়াইল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। 

জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে অংশগ্রহণ করেন। 

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৯৯ সালের ২০ আগস্ট সিঙ্গাপুরে হার্টের বাইপাস সার্জারির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার রুহের মাগফেরাত কামনায় ওমানের ইবরী শহরে এই দোয়া মাহফিল করা হয়। এসময় প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন- আমিনুল ইসলাম লিটন, জুলহাস উদ্দিন, সুমন রানা, সেলিম আকাশ, মিলন ও গফফার সহ আরো অনেকেই। তারা আরো জানান, ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন অন্যতম একজন সৎ যোগ্যবান নেতা। দেশের মানুষ তার অবদান কোনদিনও ভুলবে না। আমরা বিদেশের মাটি থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT