1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে পুলিশের সহযোগিতায় ভুলবশতঃ পাঠানো টাকা ফেরত । শ্যামনগর গাবুরায় চারশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে অর্থ সহায়তা প্রদান। মুক্তাগাছায় ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ভেঙে চুরি নগদ টাকাসহ ৭ লাখ ৮৩ হাজার টাকার মালামাল খোয়া। যশোর তালবাড়ীয়া ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা। কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ। কেশবপুরে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার। কেশবপুরে সমাপ্ত হলো তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান। বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত । ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

কেশবপুরে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

যশোরের কেশবপুরে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট-২৬) চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাগরদাঁড়ি, গোপসেনা ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। তাদের আজ বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন বলেন, মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে হয়রানি ও অর্থ আত্মসাৎকারী দালাল-বাটপারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ
১৮/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT