1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। কেশবপুরে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন। কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময় সভা। কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল আলমের মতবিনিময় । কেশবপুরের ধর্মপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া খাতুন। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত। তালায় এক রাতে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি। তালায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ । কেশবপুর PTF-এর নতুন আফিসের শুভ উদ্বোধন। কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন।

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
কয়রায় অভিবাসী জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তির সুযোগ নিয়ে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগষ্ট সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী ওকাপের প্রোগ্রাম ম্যানেজার অমিতা গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসান, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মোঃ সুজাউদ্দৌলা, ওকাপের নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারুক চৌধুরী , উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) আমেনা খানম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, ওকাপের কয়রা ফিল্ড অফিসার রথিন্দ্র নাথ কোচ, ফিল্ড অর্গানাইজার মোঃ আজিজুল হক, সিএনআরএসের মোঃ নুরুজ্জামান, জেজেএসের শরিফুর রহমান, স্টেকহোল্ডার চঞ্চল মণ্ডলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজনরা।

 সভায় বক্তারা বলেন, অভিবাসী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরো জোরদার করা প্রয়োজন। নিরাপদ অভিবাসন, অভিবাসন-সংক্রান্ত সঠিক তথ্য, প্রতারণা প্রতিরোধ এবং বিভিন্ন সরকারী সেবা সম্পর্কে জনগণকে সহজ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আরো বলেন, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি ও পূণর্বাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনঃএকীভূত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর, উন্নয়ন সংস্থা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় অভিবাসী জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT