1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার। কেশবপুরে ককটেল বিস্ফোরণে মাহেন্দ্র চালক জুয়েল আহত, আতঙ্কিত এলাকাবাসী। কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম। সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি। কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। বিলাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা । বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ  আটক  -১। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি সংগঠনের বিরোধ চরমে, সংঘর্ষের আশঙ্কা।। ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে।

শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ‍

” রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রোববার(১৬ আগষ্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা, পোনামাছ অবমুক্তকরণ, উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা ২০কেজি অবমুক্ত করা হয়। এর পর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান।

মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ চার মৎস্য চাষিকে চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন বাগদা চিংড়ী চাষ ও উৎপাদনে সফল চাষি পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, কার্প মিশ্র মাছ চাষ ও উৎপাদনে ঈশ্বরীপুর গ্রামের রিজভী আহম্মেদ, রুই জাতীয় মাছ উৎপাদনে ভূরুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম ও নদীতে খাঁচায় মাছ উৎপাদনে শ্রেষ্ঠ দল বিশ্বজীত সরদার ও উৎপাদনকারী দল।

মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর থানার সেকেন্ড অফিসার বিপ্লব হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, মৎস্য চাষী ফিরোজ হোসেন, বুড়িগোয়লিনী নৌ থানা পুলিশ প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। এদেশের মানুষের খাদ্য,পুষ্টি,কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জানা যায় মৎস্য পক্ষ উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মৎস্য সম্পদ সংরক্ষণে মতবিনিময়সভা প্রমুখ।

ছবি- শ্যামনগরে মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।

রনজিৎ বর্মন
তাং-১৬.৮.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT