1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি সংগঠনের বিরোধ চরমে, সংঘর্ষের আশঙ্কা।। ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে। পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি” যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। হবিগঞ্জের বানিয়াচংয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গভীর রাতে মাদক সহ গ্রেফতার। কেশবপুরের গড়ভাঙ্গা বাঃ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত। কেশবপুরে বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত তুলা আবাদে আগ্রহী করতে চাষীদের মাঝে প্রণোদনা প্রদান। কেশবপুরে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড”কে ১ লাখ টাকা জরিমানা। কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা । কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ।

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি সংগঠনের বিরোধ চরমে, সংঘর্ষের আশঙ্কা।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি সংগঠনের বিরোধ চরমে, সংঘর্ষের আশঙ্কা।।

আকিকুর রহমান রুমন:-বানিয়াচং
(হবিগঞ্জ):- হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বড়বাজার ও নতুনবাজার সিএনজি মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার(১৪ আগস্ট)
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উভয় পক্ষের নেতৃবৃন্দ একে অপরকে দোষারোপ করে দেশবাসীর কাছে বিচার ও দোয়া কামনা করেন। একই সঙ্গে দুই পক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে পাল্টাপাল্টি বক্তব্য ও হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও উঠেছে।

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুর ১২টার দিকে নতুনবাজার ও বড়বাজার সিএনজি মালিক সমিতির লোকজন একে অপরকে প্রতিহত করতে বানিয়াচং-
হবিগঞ্জ সড়কের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান।
এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তাদের হস্তক্ষেপে দুই পক্ষকে সরিয়ে দেওয়া সম্ভব হলেও উভয় সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা এখনো বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে যেকোনো সময় এ বিরোধ বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।

এ অবস্থায় চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সংসদ সদস্য, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসী।

আকিকুর রহমান রুমন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT