1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গভীর রাতে মাদক সহ গ্রেফতার। কেশবপুরের গড়ভাঙ্গা বাঃ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত। কেশবপুরে বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত তুলা আবাদে আগ্রহী করতে চাষীদের মাঝে প্রণোদনা প্রদান। কেশবপুরে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড”কে ১ লাখ টাকা জরিমানা। কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা । কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক । কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত । খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।

হবিগঞ্জের বানিয়াচংয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গভীর রাতে মাদক সহ গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

আকিকুর রহমান রুমন:

-হবিগঞ্জের বানিয়াচংয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গভীর রাতে মাদক সহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন-ওসি নাজমুল হক।
এদিকে থানা পুলিশ সকালে ৫৪ ধারায় মাদক ব্যবসায়ী মুসা চৌধুরীকে আদালতে প্রেরণ করে।
পরবর্তীতে মুসা চৌধুরীর পরিবার লোকজন আদালত থেকে তাকে জামিনে বের করে নিয়ে এসেছেন বলে বিষয়টি নিশ্চিত করেন তার এলাকার লোকজন।
এবং মুসা চৌধুরীকে সন্ধ্যার পর এলাকার লোকজন দেখার পর থেকে নানান আলোচনা সমালোচনা করেন।
এমনকি মাদক ব্যবসায়ীকে পুলিশের গভীর রাতে গ্রেফতার ও জামিনে মুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হয়ে পড়লে সচেতন মহলে শুরু হয় পুলিশকে নিয়ে নানা আলোচনা সমালোচনা গুঞ্জন।

যে মাদক ব্যবসায়ীকে ৬মাস পূর্বেও সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার করে থানা পুলিশ মারফতে আদালতে প্রেরণ করেছিলেন।
এবং সেই মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগ করে জামিন লাভ করে বের হয়ে আসে।
যদিও সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পূর্বে বানিয়াচং থানা পুলিশের হাতে এর পূর্বেও ইয়াবা নামক মাদক সহ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।

কিন্তু বার,বার সে এসব মামলায় দীর্ঘদিন কারাভোগ করার পর জামিনে বেরিয়ে এসেই পুনঃরায় ইয়াবা নামক মরণ নেশা মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।

ইদানীং জামিনে বেরিয়ে এসেই পুরোদমে ব্যবসায় জড়িয়ে পড়ে এলাকার যুব সমাজকে ধ্বংস সহ নানান অপরাধ কর্মকান্ডে এই মাদকের টাকার জন্য প্রভাবিত করে ফেলে মাদক ব্যবসায়ীরা।

এদিকে এসব মাদক ব্যবসায়ী সহ সকল ধরনের অপরাধীদেরকে গ্রেফতার করতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
নাজমুল হক এর নেতৃত্বে দিন-রাত অভিযান পরিচালনা করে বেশ কিছু চিহ্নিত চোর,ডাকাত ও ইয়াবা নামক(মাদক)ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এর ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকে।

এরই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ(ওসি)নাজমুল হক এর নেতৃত্বে বুধবার দিবাগত রাতে ১৩আগষ্ট(বৃহস্পতিবার)
থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার(ঠাকুর বাড়ির)বাসিন্দা আছকির চৌধুরীর পুত্র ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরী(২৫)নামের এক মাদক ব্যবসায়ীর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মুসাকে আবারো গ্রেফতার করে থানা পুলিশ।
এমন সংবাদ পাওয়ার পর,পর
ইয়াবা নামক মরণ নেশা মাদক ব্যবসায়ী মুসা চৌধুরীকে ইয়াবা সহ গ্রেফতারের বিষয়ের সত্যতা নিশ্চিত হতে (বৃহস্পতিবার)
গভীর রাত ২টা ২মিনিটের দিকে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে সাড়া না পাওয়ায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টাকালে তিনি এর সত্যতা নিশ্চিত করেন ওসি নাজমুল হক।
তিনি আরও জানান,তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে যে সকল চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সহ সকল গ্রেফতারকৃত অপরাধীদের চিত্র সহকারে বিস্তারিত সকল তথ্য উপাত্ত দেওয়া হবেও জানিয়েছেন তিনি।
এদিকে থানা পুলিশ সূত্রে জানাযায়,ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে ৫৪ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ইয়াবা সহ গ্রেফতার করে ১৩আগষ্ট বৃহস্পতিবার সকালের দিকে থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে(২৫)৫৪ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে এক পুলিশ সদস্য জানান,সম্ভবত তার কাছে পাওয়া যায়নি বলে এভাবে আদালতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক এর সাথে যোগাযোগ করা হলে উনার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গ্রেফতার করা অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্য(এএসআই)
সোরাব এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও রাত পৌঁনে ১২টার দিকে তাহার কোন সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে মাদক ব্যবসায়ী মুসা চৌধুরী ৫৪ধারায় আদালতে যাওয়ার পর সে জামিন লাভ করে পুনঃরায় বাড়িতে ফিরে আসার বিষয়টি আচ করতে পেরে এলাকাবাসী সহ হাট বাজারে পুলিশের এমন কান্ডে সমালোচনার ঝড় উঠে।
এবং বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহের দৃষ্টিতে কোন কিছু করা হয়েছে এমনটাই শুনা যাচ্ছে।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT