1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মুসা চৌধুরীকে গভীর রাতে মাদক সহ গ্রেফতার। কেশবপুরের গড়ভাঙ্গা বাঃ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত। কেশবপুরে বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত তুলা আবাদে আগ্রহী করতে চাষীদের মাঝে প্রণোদনা প্রদান। কেশবপুরে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড”কে ১ লাখ টাকা জরিমানা। কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা । কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক । কেশবপুরে (ওয়াইপিএজি)-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত । খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।

কেশবপুরে বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

‎যশোরের কেশবপুর উপজেলার বগা শাহ্ কারারিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট-২৬) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলী আহসান-এর সভাপতিত্ব সমাবেশে আলোচক হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান। তিনি বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একজন মা সন্তানের পড়াশোনা, আচরণ, নিয়ম-শৃঙ্খলা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সন্তান নিয়মিত মাদ্রাসায় যাচ্ছে কি না, বাড়িতে পড়াশোনা করছে কি না এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে কি না—এসব বিষয়ে মায়েদের নিয়মিত খোঁজখবর রাখা দরকার।
‎বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের সৎ, আদর্শবান, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত জরুরি।
‎সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে মায়েদের সচেতন করা হয়। একই সঙ্গে সন্তানদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন আসক্তির মতো সামাজিক সমস্যাগুলো থেকে তাদের দূরে রাখার আহ্বান জানানো হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আলমগীর হোসেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।
‎এ সময় আরও বক্তব্য দেন, প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য মোঃ নাছির উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, অভিভাবক সদস্য হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের মা।
‎সমাবেশে অংশ নেওয়া মায়েরা নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পাশাপাশি সন্তানদের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎বক্তারা বলেন, একটি সন্তানের ভবিষ্যৎ শুধু শ্রেণিকক্ষেই তৈরি হয় না; পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই সন্তানের প্রতি মায়ের যত্ন, নজরদারি, ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনা তার ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎শেষে শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মা সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
ছবিঃ
১৩/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT