
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, অধিকার নিশ্চিতকরণ, সরকারি-বেসরকারি সেবার সমন্বয় এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
১১ আগস্ট মঙ্গলবার বেলা ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে কারিতাসের সিবিএম গ্লোবাল ডিসঅ্যাবিলিটি ইনক্লুশন প্রকল্পের সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও কারিতাসের প্রজেক্ট অফিসার হাসিবুল ইসলাম টুটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তেয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, শিক্ষক এস এম আঃ রউফ, এনজিও প্রতিনিধি তানিয়া সুলতানা, প্রতিবন্ধি সদস্য আবু মুছা, তাওহিদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় । এ ছাড়া সভায় কারিতাসের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১১/০৮/২৬ ইং।