
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি) পরীক্ষায় কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহানা ফেরদৌসী হিয়া গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।
১০ আগসট সকাল ১০টায় সারা দেশে একযোগে ২০২৬ সালের এস,এস,সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তার কাঙ্খিত ফল জানতে পেরে সে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়ে। হিয়া উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুলবাজার গ্রামের বাসিন্দা ঢালী গিয়াস উদ্দীন ও স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি উম্মেহানীর এক মাত্র কন্যা। শাহানা ফেরদৌসী ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।
কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস,এম আবু বকর সিদ্দিকী বলেন, শাহানা ফেরদৌসী বরাবরই ভাল শিক্ষার্থী ছিল। তার স্বভাব চরিত্র খুবই ভাল। সে বিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করেছে। আমি তার সফলতার জন্য পিতা মাতা সহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১০/০৮/২৬ ইং।