1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় । মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমান। খুলনা মহানগরীতে নারী গুলিবিদ্ধ। তালায় আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি  শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠিত । বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %। ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত।

বিলাইছড়িতে জিপিএ  ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে  এসএসসি  পরীক্ষা – ২০২৬ ইং সনের জিপিএ-৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি। তার জিপিএ পয়েন্ট ৫.০০। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা  তিনি উপজেলা দাপ্তরিক গ্রুপে লিখিত প্রতিবেদনে এ তথ্য জানান। এছাড়াও   জিপিএ ৪ – পেয়েছে নয়ন জ্যোতি তঞ্চঙ্গ্যাসহ চার জন  । তিনি আরও জানান   উপজেলায়  একটি কেন্দ্রে সবমিলিয়ে  মোট পরীক্ষার্থী  ২৭৮ জন । পাস করেছে – ৯১ জন। ফেল করেছে  -১৮৭ জন শিক্ষার্থী। পাসের হার ৩২.৭৬ মাত্র। 

তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী – ১৮২ জন। পাস করেছে ৪৬ জন।পাসের হার ২৫.২৭ %। অন্য দিকে ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ৯৬ জন, পাস করেছে ৪৫ জন পাসের হার ৪৬.৮৭ %। 

আরও জানা গেছে, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অধীনে হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ২৪ জন, পাস করেছে ১২ জন। পাসের হার ৫০%। 

অন্যদিকে দীলিপ তঞ্চঙ্গ্যা জানান, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের অধীনে বালিকা উচ্চ বিদ্যালয় হতে পরীক্ষা দিয়েছে ১৭ জন পাস করেছে ১৩ জন। পাসের হার ৭৬. ৪৭ %। আরও  ফারুয়া উচ্চ  বিদ্যালয়ের অধীনে  রাজগুরু উচ্চ বিদ্যালয় হতে ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জনই অকৃতকার্য। তাহলে শুধু ফারুয়ায় ৭৬ পরীক্ষার্থী হলে, পাস  করেছে ৩২, পাসের হার হবে  ৪২ % উপরে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT