1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
৯ম শ্রেণীর ছাত্রীর প্রেমের টানে চীনা যুবক মণিরামপুরে মেয়ের পরিবার বিয়ে দিতে রাজী না হওয়ায় ফিরে গেছে ঢাকার উদ্দেশ্যে। শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত। ভেড়ামারায় ৪০ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু। ঝিকরগাছার পিআইওর বিরুদ্ধে অফিসে অনুপস্থিতি সহ নানা অনিয়মের অভিযোগ। বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ করতে হাঁপিয়ে যাচ্ছেন কৃষি অফিসার। কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত। সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা।

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস- ২০২৬  পালিত হয়েছে।

৯ আগষ্ট রবিবার সকাল ১০ টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা ( সাউস) কয়রা এই অনুষ্ঠানের আয়োজন করে। কয়রা সদরে এ উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গীরেন্দ্রনাথ মুন্ডা। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মোঃ ফরহাদ হোসেন, আদিবাসী সদস্য অবিনাশ মুন্ডা, বিমল রাজবংশী, রত্না মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সন্যাশী মুন্ডা প্রমুখ। 

আলোচনা সভায় মুন্ডা সদস্যরা আদিবাসীদের অধিকার নিশ্চিত করার দাবী জানান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৯/০৮/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT