1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে দীর্ঘদিন ধরে পাঁজিয়া ইউনিয়নের পানিবন্দি বাগডাঙ্গা-মনোহরনগর গ্রামের ২৫টি অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে মশারি বিতরণ করা হয়ছে।
শনিবার (৮ আগস্ট-২৬) সকালে “শুভ কাজে সবার পাশে” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বাগডাঙ্গা-মনোহরনগর গ্রামে দীর্ঘদিন ধরে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘ।
স্থানীয়রা জানান, বাগডাঙ্গা ও মনোহরনগর গ্রামের মানুষ বছরের প্রায় সাত-আট মাস জলাবদ্ধতার মধ্যে বসবাস করেন। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গত ২৩ দিন ধরে দুই গ্রামের অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরবাড়ির চারপাশে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানির কারণে চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি সাপ, ব্যাঙ ও বিভিন্ন জলজ প্রাণীর আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রবও ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
দৈনিক কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান-এর সভাপতিত্বে মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়নের ইউপি সদস্য বৈদ্যনাথ সরকার, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, ক্রীড়া ব্যক্তিত্ব সমীর দাস, বিপুল সরকার, বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ, সাংবাদিক রায়হান জনিসহ স্থানীয় পানিবন্দি মানুষের।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ শুধু তাদের একার সমস্যা নয়, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সামাজিক সংগঠনের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।
অনুষ্ঠান মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বিবেচনায় পানিবন্দি ও অসহায় ২৫টি পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়। দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় পরিবারগুলোর মাঝে মশারি বিতরণ করায় বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, জলাবদ্ধতার কারণে নানা সমস্যার মধ্যে থাকলেও এ ধরনের মানবিক সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। পাশাপাশি পানিবন্দি মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় ওষুধ, খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জলাবদ্ধ ভুক্তভোগী জনসাধারণেরা।
ছবিঃ
০৮/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT