1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ফারুয়াতে ডা.রনি’র নেতৃত্বে বন্যা কবলিত এলাকায়  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে একটি মেডিকেল টীম । কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ। কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক । কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা। বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ।

কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ; স্থায়ী ব্রিজের দাবিতে উত্তাল সাগরদাঁড়ি-শার্শার মানুষ। যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ি ও শার্শা গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সেতুটি প্রবল স্রোতের আঘাতে ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ।
শনিবার (১১ জুলাই-২৬) রাত আনুমানিক ১১টার দিকে ভারী বৃষ্টি ও কপোতাক্ষ নদের তীব্র স্রোতের চাপে সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়া সেতুটি শেষ পর্যন্ত নদীর প্রবল স্রোতের কাছে হার মানে।
স্থানীয়রা জানান, সাগরদাঁড়ি ও শার্শাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ছিল এই কাঠের সেতু। সেতুটি ভেঙে যাওয়ায় এখন নৌকাই একমাত্র ভরসা। তবে নদীতে স্রোত বেশি থাকায় নৌকায় পারাপারেও ঝুঁকি তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবার বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে তাদের।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা আর অস্থায়ী কাঠের সেতু চাই না। কপোতাক্ষের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”
এলাকাবাসী কপোতাক্ষ নদের ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দু’পারের জনগন অধীর আগ্রহে সময় গুনছেন কবে একটি নতুন ব্রীজ দেখতে পাবেন।
ছবি
১২/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT