
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বিলাইছড়িতে টানা ভারী বর্ষণে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ব্যক্তিদের পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. জাকির হোসেন। বৃহস্পতিবার ( ৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলার মিলনায়তন সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন । তিনি গণমাধ্যমকে জানান, উপজেলা বাদেও ইউনিয়ন পর্যায়ে আশ্রয় কেন্দ্রগুলো সচল রয়েছে। খোলা ও তাদেরকে দেখাশোনা করার জন্য চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। কনট্রোল রুমও খোলা রয়েছে। সুবিধা-অসুবিধা জন্য সকলকে প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধও জানান। ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে আশ্রয় কেন্দ্র চলে আসার অনুরোধ জানান তিনি।