1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৪৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা জাপার অফিসে দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মাধ্যেমে দিনের কর্মসূচি শুরু করা হয়। কোরআন খতম, এরশাদের কর্মময় জীবনী নিয়ে বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম,কামরুজ্জামানের পরিচালনায় আলোচনাসভায় উপজেলা জাপার সভাপতি এ্যাড.আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাপা নেতা আহম্মদ আলী,আলতাফ হোসেন, আশরাফ হোসেন, মোঃ রফিকুল ইসলাম , ইউনিয়ন জাপা সভাপতি,সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক।

ছবি- শ্যামনগরে জাপার আয়োজনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT