1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

ডুমুরিয়ায় দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ৫।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২০৬ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি খুলনা।

খুলনার ডুমুরিয়ায় দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৮ই জুলাই) দুপুর ১২ টার দিকে খুলনা – সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন খর্নিয়াএলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন খুলনা মংলার কুমার খালির আবুল কালাম (৬০) সালাউদ্দিন (১৫) শেখ আঃ সালাম (২৫) মিনিরা (২৫) খুলনা কয়রা উপজেলার আঃ সালাম(৩৫) খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে ।

প্রত্যক্ষদর্শী ও ফাঁয়ার সার্ভিস সূত্রে জানা গেছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো গ ১৩-৮৭১০ নম্বর একটি প্রাইভেটকার চুকনগর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনা স্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ৩৩-৮৬১৫ নম্বর বেপরোয়া গতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। দুইটি প্রাইভেটকারের থাকা চালক ও যাত্রী আটকা পড়ে গুরতর আহত হয়েছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে ।

ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিস স্ট্রেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুতন ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে ।
দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার দুটো থানা হেফাজতে নেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT