1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে শ্যামনগরে স্বাশিপের মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২০১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসকাবের সামনে সারাদেশে শিক্ষক নির্যাতন, হত্যা ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুর রহমান, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার সহ-সভাপতি সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবব্রত মন্ডল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিক্ষক সুরক্ষা আইন তৈরী , শিক্ষক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা শ্যামনগর উপজেলায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ছবি- শ্যামনগরে সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে স্বাশিপের মানববন্ধন

তাং-৭.৭.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT