1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

বিলাইছড়ি জোনের উদ্যোগে আয়োজিত হেডম্যান ও কার্ব্বারী সম্মেলন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৮২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটিঃ- প্রতিনিধিঃ-বিলাইছড়িতে সেনা জোনের উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলা কমপ্লেক্সে উপজেলার সকল হেডম্যান ও কার্বারীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০) জুন) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি, অধিনায়ক ৬ বীর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জোনের নতুন দায়িত্ব গ্রহণকারী জোন কমাণ্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবীব রাজিব পিপিএম, পিএসসি,অধিনায়ক ৩২ বীর।

জোন কমাণ্ডার সকল হেডম্যান ও কার্বারীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জোনের আওতাধীন এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

এ-সময় হেডম্যান ও কার্বারীগন নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা ও এলাকার বিভিন্ন সমস্যা ও পাহাড়ি সন্ত্রাসীদের তৎপরতা নিয়ে তাদের অভিব্যক্তি উপস্থাপন করেন।

তারপর জোন কমাণ্ডার হেডম্যান ও কার্বারীদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তি, সম্প্রতি ও উন্নয়নের লক্ষে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, বিলাইছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকা শান্তি ও সম্প্রতি উন্নয়নে বদ্ধ পরিকর। হেডম্যান ও কার্বারী তাদের এলাকার সঠিক পরিস্থিতির সম্পর্কে তথ্য দিয়ে সহযোগীতা দিলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উক্ত সম্মেলনে উপস্থিত সকলের মাঝে জোন হতে প্রত্যেককে ছাতা বিতরণ ও নাস্তার ব্যবস্থা করা হয়।

সম্মেলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ও চিএইচটি নেটওয়ার্ক ও হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমূখ।

সেনবাহিনীর নিঃস্বার্থ সহযোগিতা ও সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এরকম জন কল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সকলে জোনের প্রতি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT