1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

কয়রায় বন বিভাগের অভিযানে ৪ শ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ৩টি নৌকা আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২৩ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও তার আওতাধীন টহল ফাঁড়ীর স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ৪ শ কেজি বিশ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ আটক করার পাশাপাশি , ৩টি নৌকা, হরিণ ধরার সরঞ্জাম ও ফাঁদ, বরফসহ উদ্ধার করেছে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কাশিয়বাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কুলুখালীর ভারানী এলাকা থেকে ২ শ ৭০ কেজি বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ১টি নৌকা আটক করে। এ ছাড়া খুলনাগামি যাত্রিবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৬০ কেজি অপ্রদব্য মিশ্রিত চিংড়ি মাছ আটক করে। অন্যদিকে বজবজা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে একই দিন রাত ১২ টার দিকে খড়কুড়ি নদীতে অভিযান চালিয়ে হরিণ ধরার ফাদ, ৪ টি চাকু, বরফ সহ হরিণ ধরার সরঞ্জাম, ১টি নৌকা আটক করে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে ২ জুন রাত ১ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ছেড়ারমুখে অভিযান চালিয়ে ১ টি নৌকা সহ ৮৫ কেজি অবৈধ চিংড়ি মাছ আটক করা হয়েছে। আটককৃত চিংড়ি মাছ বিজ্ঞ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিনিয়ত সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০২/০৭/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT