1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আব্দুল বারীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২০৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

করোনা উপস্বর্গ নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা আব্দুল বারীর (৬৫) মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১০টার দিকে সাতীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জ¦র ও শ^াসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল বারী ছিলেন উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা: মাহফুজুর রহমান জানান, মাওলানা আব্দুল বারীর শরীরে জ¦র সহ করোনার চারটি উপসর্গ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতীরা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

বিকাল ৫টায় শ্যামনগর কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৮টায় নিজ বাড়ীর এলাকায় হাওয়ালভাঙ্গি সোহরাবিয়া দাখিল মাদ্রাসা ময়দানে ২য় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

ছবি- সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আব্দুল বারী।

তাং-৩.৭.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT