1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে ৪২৬তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৯১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

রবিবার বিকালে বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আয়োজনে নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪২৬তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়।

পাঁচ দিন ব্যাপী এ বেসিক কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন স্কাউটের আদর্শ সকলকে ধারণ করতে হবে। স্কাউটের মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। তিনি স্কাউট কার্যক্রম জোরদার করণে সকলকে আহব্বান জানান।

নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলার কমিশনার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যাজী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ৪২৬তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার মোঃ লতিফ উদ্দিন আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

২৬ থেকে ৩০ জুন পর্যন্ত অনুষ্ঠিত বেসিক কোর্সে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশ গ্রহণ করেছেন। এই কোর্সে ১০জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।

ছবি-শ্যামনগরে ৪২৬তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT