1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২১০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচি পালন করছে উপজেলা আওয়ামী লীগ। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতা-কর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের এক বিশাল র‌্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জে.সি কমপ্লেক্সের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, ইশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচারসম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরদার হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান সহ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছবি- শ্যামনগরে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT