1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রায় ক্লাইমেট স্মার্ট প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা।
খুলনার কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
২১ জুন দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও ক্লাইমেট স্মার্ট প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় অবহিতকরণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্যানেল চেয়ারম্যান আঃ সালাম, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন গবেষনা বিভাগের বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, উপসহকারী কৃষি অফিসার অনুতব সরকার, স্থানীয় কৃষক স্নেহ মুকুল, বটোকৃঞ্চ ঢালী, রেশমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কৃষি ব্যাবসায়ী, সহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২১/০৬/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT