1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

নড়াইলে কৃষক পটু হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব!।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৯৩ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়ীয়া গ্রামের কৃষক রেজাউল মোল্যা ওরফে পটু হত্যা মামলার তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব ৬ এর এর একটি দল। ১৮ জুন (শনিবার) দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আড়িয়াবো এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩জনকে আটক করা হয়। আসামিরা হলেন, তালবাড়ীয়া গ্রামের মৃত ছালেহ মোল্যার ছেলে মোঃ বোরহান উদ্দিন মোল্যা(৫৫), একই গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে মোঃ ইকরাজুল মোল্যা(২৫), ও মোঃ ছাব্বির মোল্যা(১৯)।
এ বিষয়ে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান এই প্রতিবেদককে জানান, গত ১৩ জুন লোহাগড়া থানার তালবাড়ীয়া গ্রামে কৃষক পটু হত্যা মামলা পরবর্তীতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা থেকে আসামীদের আটক করে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, বিগত ১৩ জুন জমি সক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে পটু মোল্যা খুন হলে তার ভাই জসিম উদ্দিন মোল্যা লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৭/১১৯

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT