1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

শ্যামনগরে জনশুমারি ও গৃহগণনায় গননাকারী ৮২১ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৯১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জনশুমারি ও গৃহগণনায় গননাকারী থাকছেন ৮২১ জন। এ ছাড়া সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন ১৩৮ জন, জোনাল অফিসার ৯জন ও উপজেলা সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন ১জন।

১৫ থেকে ২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনার অংশ হিসাবে শ্যামনগর উপজেলায়ও কার্যক্রম শুরু হয়েছে। ট্যাবের মাধ্যমে সিএপিআই পদ্ধতিতে এবারের গণনা করা হবে বা তথ্য সংগ্রহ করা হবে।

উপজেলা সমন্বয়কারী শেখ আব্দুল জব্বার বলেন জনশুমারি ও গৃহগণনায় গণনাকারী অনুমান শতকরা ৫২ ভাগ নারী সদস্য। গণনাকারীরা হলেন শিক্ষিত বেকার যুব নারী ও পুরুষ। প্রতি ১০০ থেকে ১২০ পরিবারের জন্য ১ জন গণনাকারী। ৬ থেকে ৭ জন গণনাকারীর জন্য ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। গণনাকারীবৃন্দ বাড়ী বাড়ী যেয়ে তথ্য সংগ্রহ করবেন। ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত দুই ধাপে গণনাকারীদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত স্থানে।

উপজেলা সমন্বয়কারী জানান জনশুমারি ও গৃহগণনার প্রধান উদ্দেশ্য সমূহ হচ্ছে দেশের প্রতিটি খানা ও খানার সদস্যগণকে গণনাকরে দেশের মোট জনসংখ্যার হিসাব নিরুপণ, দেশের সকল বাসগৃহের সংখ্যা নিরুপণ, দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে তথ্য সংগ্রহ, স্থানীয় ও জাতীয় নির্বাচনে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্য সংগ্রহ ও জাতীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষে তথ্য সরবরাহ।

তিনি আরও জানান শ্যামনগর উপজেলায় ২০১১ সালের হিসাব অনুযায়ী উপজেলায় লোকসংখ্যা হল ৩ লক্ষ ১৮ হাজার ২৫৪ জন।

তাং-১৪.৬.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT