1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

দেশের বিভিন্ন প্রান্তে লোটাস বাড চ্যারিটি ফোরামের উদ্যোগে ছিন্নমূল শিশুদের আম বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৯৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি ঃ

বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে দারিদ্র্য সীমার নিচে বসবাস করা মানুষদের পক্ষে দু’বেলা আহার যোগাড় করাই কষ্টসাধ্য ব্যাপার। সেখানে মৌসুমে ফল খাওয়ার কথা চিন্তাই করা যায় না। অধিকন্তু, আমরা জানি যে, ফরমালিন ও ফল দুটোই বর্তমানে সমার্থক শব্দ। তাই এই বিষয়গুলো মাথায় রেখে এ স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন ও লোটাস বাড চ্যারিটি ফোরামের উদ্যোগে আজ ১২ জুন, রোজ রবিবার ঢাকার পিএইচডি স্কুল-হাজারীবাগ, স্নেহের ছায়া পাঠশালা-রায়ের বাজার এ দু’টি স্কুলের ৩৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ফরমালিন মুক্ত আম বিতরণ করা হয়েছে।

এছাড়াও, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন ও পার্শ্ববর্তী এলাকা, চাঁদপুরের মোলহেড স্টেশনের পথশিশু ও কয়েকটি প্রতিষ্ঠান এবং মতলব দক্ষিণ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষ ও ছিন্নমূল শিশুদের মাঝে আম বিতরণ করা হয়। তাছাড়াও, কালিকাপুর ও দৌলতপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের হতদরিদ্র শিশুদের মাঝে প্রায় ১০০০ কেজি আম বিতরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবীরা জানান, আম বিতরণ অনুষ্ঠানে শিশুদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। তাদের এ উচ্ছ্বাস আমাদের ক্লান্তিকে তৃপ্তিতে পরিণত করেছে। পরিশেষে, আমরা বিশ্বাস করি আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি সুন্দর, ক্ষুধামুক্ত সমাজ তৈরি হবে।

আম উৎসবে উপস্থিত ছিলেন জনাম কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার(বাঘা, রাজশাহী), মো. রাকিবুল হাসান, প্রতিষ্ঠাতা লোটাস-বাড চ্যারিটি ফোরাম এবং দুটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT