1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

কেশবপুরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিবাহী ট্রাকটার !! রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ ঘটছে দূর্ঘটনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২২৪ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর(যশোর):

কেশবপুর উপজেলা ব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিবাহী ট্রাকটার। এই সকল ট্রাকটারে মাটি বহন করার কারণে রাস্তা নষ্ট হয়ে যাওয়াসহ ঘটছে দুর্ঘটনা ।রাস্তায় মাটি পড়ে মানুষের চলাচলের ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে উঠছে। তাদের বেপরোয়া চলাচলের কারণে পথচারিদের রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।
এক পরিসংখ্যানে জানা গেছে কেশবপুর উপজেলায় মাটিবাহী ট্রাকটার রয়েছে প্রায় ৫ শতাধিক। ঐ সমস্ত ট্রাকটারগুলি রাত দিন ২৪ ঘন্টা বিরামহীন ভাবে পিচঢালা রাস্তা,ইটের রাস্তা, কাঁচা রাস্তার উপর দিয়ে মাটি বহন করে ছুটে চলেছে। যার কারণে গ্রামঘাটের রাস্তা-ঘাট দারুণ ভাবে নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে। এসময়ে পিচের রাস্তার উপর মাটি পড়ে রাস্তা নোংরা করে রাখছে। সামান্য বৃষ্টি হলে ঐ রাস্তায় পথচারী সহ যানবাহন, মটর সাইকেল চলাচল কালে খুব দূর্ঘটনার কবলে পড়ে থাকে পথচারীরা। এমনকি ইতিমধ্যে অনেকের দূর্ঘটনার কবলে পড়ে জীবনহানীর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মহল অবৈধ মাটিবাহ ট্রাকটারে মাটি বহন করা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান জানান, মানুষের প্রয়োজনে মাটি বহন করা প্রয়োজন রয়েছে। কিন্তু মাটি বহনকারীদের বলা হয়ে ছিলো রাস্তা পরিষ্কার করতে কিন্তু তা তারা করছে না। যার কারণে বৃষ্টি হলেই সড়ক দূর্ঘটনা বেড়ে যাবে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT