1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অভিযানে ধর্ষকসহ ১৪ গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬৮ বার পঠিত

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ, ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত, ধর্ষকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৪জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে অপরাধ ও মাদকমুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১৪জনকে বিভিন্ন অপরাধের কারণে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী আনোয়ার হোসেন সুজন ও মঙ্গলকে গ্রেফতার করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম নওমহল এলাকা থেকে চুরি মামলার আসামী ফরহাদ হোসেন, এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাই স্কুল এন্ড কলেজের সামনে মাদক ব্যবসায়ী জাফরুল আমিন ওরফে জাহিদকে হেরোইনসহ,এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম চর ভবানীপুর এলাকা থেকে ধর্ষন মামলার আসামী হামিদুল ইসলাম ওরফে সাবান আলীকে গ্রেফতার করে।
এছাড়া এসআই দেবাশীষ সাহা এবং এএসআই হযরত আলী পৃথকভাবে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করে। অপরদিকে এসআই শাহ মিনহাজ উদ্দিন,এসআই রাশেদুল ইসলাম, এসআই আনিছুর রহমান,এসআই আবুল হাসান,এসআই মিজানুর রহমান পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ রিয়াজ উদ্দিন, ও ইছলাম উদ্দিন ওরফে সাইফুল। পরোয়ানাভুক্তরা হলো, শহিদুল ইসলাম, আল আমিন, নান্নু, জুয়েল মিয়া মোঃ শাহাব উদ্দিন মোঃ রানা হামী ও মোঃ শওকত হাসান। এদের মাঝে একাধিক পরোয়ানাভুক্তও রয়েছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT