1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২০৬ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):

কেশবপুরে মুদিখানা দোকানে একইসাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই দিন অপর একটি দোকানে লাইসেন্স ছাড়া গোখাদ্য বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া বাজারের ব্যবসায়ী শাহিনুর রহমান তার মুদিখানা দোকানে একইসাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টির সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ১৮৬০ এর ২৬৯ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পাঁজিয়া বাজারের ব্যবসায়ী মশিয়ার রহমানের দোকানে গোখাদ্য বিক্রি করার লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ৪ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বলেন, মুদিখানা দোকানে একইসাথে গোখাদ্য, মুদিখানার মালামাল ও ওষুধ বিক্রি করলে সেটি জনস্বাস্থের জন্য হুমকি স্বরূপ। যারা ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের সামগ্রী বিক্রি করে আসছে তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এমন অভিযান পরিচালনা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT