1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কেশবপুরে ৩ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২০০ বার পঠিত

আজিজুর রহমান,

কেশবপুর (যশোর):
কেশবপুরে ৩ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার বিকেলে রাম গাঙ্গুলী নামে এক সমাজসেবক প্রতিবন্ধীদেরকে ওই হুইল চেয়ার দেন। রাম গাঙ্গুলী পাঁজিয়া এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিপ্লব গাঙ্গুলীর ছেলে। তিনি পেশায় পাথর ও কয়লা ব্যবসায়ী।

জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের জামাল সর্দারের ছেলে আব্দুস সাত্তার (১৮), পাঁজিয়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে হুসাইন (৬) ও সাগরদত্তকাটি গ্রামের সুজন মন্ডলের ছেলে শুভজিৎ মন্ডল (৭) শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে চলাফেরা করতে পারতেন না। অর্থাভাবে তাদের পরিবারের একটা হুইল কিনে দেওয়ার সামথর্য ছিল না। বাবা-মায়ের কোলে উঠে তাদের এক জায়গা থেকে আরেক জায়গাট যেতে হতো। বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন রাম গাঙ্গুলী। তাদের চলাফেরার জন্য ব্যক্তিগত অর্থায়নে তিনি একটি করে হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ারে বসে ওই ৩ প্রতিবন্ধী আনন্দে আত্মহারা হয়ে যান। তাদের পরিবারের সদস্যরাও খুশি প্রকাশ করেন।
হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিপ্লব দেবনাথ, সুমন হালদার প্রমুখ।

এ বিষয়ে সমাজসেবক রাম গাঙ্গুলী বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ওই ৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছি। সমাজের গরীব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিভিন্ন সহযোগীতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT