1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মতলব দক্ষিণে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২১১ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

মতলব দক্ষিণ উপজেলায় আগামী ১৫-২১ জুন অনুষ্ঠিতব্য জনশুমারী ও গৃহগণনা-২০২২ প্রকল্প বাস্তবায়ন করতে শুমারি গণনাকারী ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ও খাদেরগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তরা এতে অংশ নেন। পর্যায়ক্রমে ৪-১২ তারিখ পর্যন্ত সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ হওয়ার কথা রয়েছে।

(৪ এপ্রিল) শনিবার সকাল ৯টায় মতলব দক্ষিণ উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ও খাদেরগাঁও ইউনিয়নের(জোন-৪), দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার মোঃ সিকান্দার আবু জাফর।

প্রশিক্ষণের প্রাথমিক পর্বে উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সিরাজুল ইসলাম বলেন, আসন্ন ষষ্ঠ জনশুমারি সফল করতে আমাদের যা যা করার প্রয়োজন তা আমরা করবো। এবারের এই জনশুমারি অন্যান্য বারের চেয়ে আলাদা। কারণ এবারই দেশে প্রথমবারের মতো ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে সমস্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। ফলে শুমারির পর অতি অল্প সময়ে তথ্যগুলো সরকারী, বেসকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে।

মতলব দক্ষিণ নারায়ণপুর ও খাদেরগাঁও ইউনিয়নের জোনাল অফিসার মোঃ সিকান্দার আবু জাফর বলেন, সরকারী নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নে এই জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা যে সরকারী কাজে নিজেকে নিয়োজিত করেছি, সেখানে গাফলতি করার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার, আইটি সুপারভাইজার এইচএম শামীম, মোহাম্মদ মাইনুল ইসলাম টিপুসহ গণনাকারী, সুপারভাইজারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ২টি ইউনিয়নের ১২ জন সুপারভাইজার ও ৭১ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT