1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

কেশবপুর ৭৮৬ জনের জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬৩ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):

কেশবপুরে চারদিনব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার উপর প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে উপজেলার ৭টি স্থানে ৭৮৬ ব্যক্তিকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, জনসংখ্যার হিসাব, জনগণের আর্থসামজিক ও জনমিতিক বৈশিষ্ট্যসমূহসহ বিস্তৃত গৃহ পরিসংখ্যান সরবরাহ করার পাশাপাশি ও শুমারির মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০-এর অর্জনসমূহ পরিবীক্ষণের জন্য গ্রাম/মহল্লা পর্যায় পর্যন্ত মৌলিক তথ্য সরবরাহ করা লক্ষে জনশুমারি ও গৃহগণনার উপর শনিবার থেকে চারদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণার্থীদের ভেতর সুপারভাইজার রয়েছে ১১৫ জন ও গণনাকারী ৬৭১ জন।

প্রশিক্ষণ প্রদান করছেন জোনাল অফিসার শরিফ আলম রাজু, উত্তম কুমার বিশ্বাস, আবু হাসান, মিঠুন চক্রবর্তী, বিনুদ বিহারী, সরোয়ার হোসেন ও হাছানুর রহমান প্রমুখ। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রশিক্ষণার্থীরা উপজেলাব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT