1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

“নিসচা “ডুমুরিয়া উপজেলা শাখার ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২১৪ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

খুলনা ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়। আজ (৪ জুন শনিবার) সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই
বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা নামে মহামারীতে আক্রান্ত ডুমুরিয়া বাসি। প্রতিদিন ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে, আহত পঙ্গু এবং মৃত্যুর মতো ঘটনা ঘটছে।মহামারী করোনার মত সড়ক দুর্ঘটনা নিয়ে আতঙ্কে রয়েছেন ডুমুরিয়া বাসি, ঘর থেকে রাস্তায় বের হয়ে সুস্থভাবে ঘরে ফিরতে পারবে কিনা শঙ্কায় থাকছেন পরিবার। এমন পরিস্থিতিতে রাস্তায় বের হলে সতর্ক এবং সচেতন হয়ে পথ চলার কোন বিকল্প নাই। নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সড়ক যোদ্ধারা অবিরাম কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজ নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত ডুমুরিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সড়ক দুর্ঘটনা রোধকল্পে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এবং মহিলা কলেজ মোড়ে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিবহন চালক ,শ্রমিক পথচারী ছাত্র-ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ট্রাফিক আইন সম্মিলিত লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট লিমন কুমার কুন্ডু, সঙ্গীয় ফোর্স আজাদ রহমান, আজম আলী, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শেখ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক সবুজ কুমার দাস, কার্যকারী সদস্য গাজী সোহেল আহমেদ, জি এম সোহেল, আব্দুর রহমান বেপারী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT