1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কেশবপুরে প্রধান শিক্ষকের বাড়িতে তালা ভেঙে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৬০ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরে প্রধান শিক্ষকের বসত ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৮ ‘লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় বাড়ির মালিক শিক্ষক পবিত্র গোলদার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার খতিয়াখালি গ্রামের মৃত চৈতান্য গোলদারের ছেলে দোরমুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র গোলদার ও তার স্ত্রী বাসনা মন্ডল বুধবার রাতে খাওয়া দাওয়া করার পর বাড়ির গেট ও দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। বাড়িতে আর কেউ ছিলোনা। ওই রাতে চোরেরা তাদের বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি এবং বাক্স ভেঙ্গে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৩ ভরি রূপার গহণা এবং নগদ ২’হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ভোররাতে ঘুম ভেঙে গেলে তারা দেখতে পায় ঘরের মধ্যে সবকিছুই এলোমেলো এবং আলমারি ও বাক্স দুটো ভাঙা। ওই সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে আসে। তারপর স্থানীয় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেন এলাকাবাসী।এ ব্যাপারে পবিত্র গোলদারের স্ত্রী বাসনা মন্ডল বলেন, বুধবার সকালে খাওয়া দাওয়া পর থেকেই আমাদের খুবই ঘুম পাচ্ছিলো। হয়তো কে-বা কারা আমাদের ঘরের জানালা দিয়ে চেতনানাশক ঔষধ স্প্রে করে দিতে পারে। কারা করতে পারে আমরা সেটিও জানি না। তবে বিষয়টি পরিকল্পিত হতে পারে। তাদের বাড়িতে এর আগে কখনো চুরির ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। চুরির ঘটনায় এলাকাবাসীর নিকট জানতে চাইলে অনেকই বলেন, এলাকায় পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটছে। সপ্তাহ খানিক আগেও ওই গ্রামের পার্শবর্তী মাদারডাঙ্গা গ্রামের সুধীর দাস হরফে মাধই এর বাড়ির দরজার গ্রিল কেটে সোনার গহনা ও নগদ টাকা চুরি করে অজ্ঞাতনামা চোরেরা। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বাড়িতে চুরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT