1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কেশবপুরে সরকারি রাস্তা দখল করে মাছের ঘেরের ভেড়ি নির্মাণের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২০৫ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):

কেশবপুরে সরকারি রাস্তা দখলে নিয়ে মাটি দিয়ে উঁচু করে মাছের ঘেরের বেড়ি নির্মাণ করায় যাতায়াতে বিঘ্ন ঘটার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এলাকাবাসী ও ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা এ ঘটনায় বিক্ষোভ করেছেন। তারা অতিদ্রুত সড়কের মাটি অপসারণ করে ঘেরের জমিতে বেড়ি নির্মাণ করার দাবি জানান।

এলাকাবাসী জানায়, উপজেলার হদের হাট থেকে মাগুরখালি বাজার সড়কটিতে বশীর কুড় বিলের মাছের ঘের মালিক আজিজুর ঢালী সরকারি রাস্তাকে ঘেরের বেড়ি হিসেবে ব্যবহার করার জন্য প্রায় আধাকিলোমিটার মাটি ফেলে ২ ফুট উঁচু করেছে। এর ফলে প্রায় ১৫ ফুট প্রস্তের রাস্তাটি ৭ ফুটে এসে দাঁড়িয়েছে। এছাড়া সরকারি রাস্তার একপাশ উঁচু এবং আরেকপাশ নিচু হয়ে যাওয়ায় এলাকাবাসীসহ এ সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা ভোগান্তিতে পড়েছে।
উপজেলার মাগুরখালি গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক বলেন, এ মাটির সড়ক দিয়ে হদ, মাগুরখালি, ব্রাহ্মণডাঙ্গা ও কন্দর্পপুর গ্রামের মানুষ ভ্যান এবং বাইসাইকেল যোগে যাতায়াত করে থাকে। সরকারি রাস্তায় মাটি ফেলে একপাশে উঁচু করায় বৃষ্টিতে পানি নিষ্কাশিত হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কাঠমিস্ত্রী আজিজুর রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে ঘেরের বেড়ি নির্মাণ করায় রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি রাস্তাকে ঘেরের বেড়ি হিসেবে ব্যবহারের কোন বৈধতা নেই।

অভিযোগের বিষয়ে ঘের মালিক আজিজুর ঢালী বলেন, সরকারি রাস্তাটির যাতে ক্ষতি না হয় এজন্য কিছু মাটি সড়কের উপর দেওয়া হয়েছে। এতে মানুষের অসুবিধা হচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, সরকারি রাস্তাকে ঘেরের বেড়ি হিসেবে ব্যবহার করে মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটালে ওই ঘের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT