1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

১৫৫ নং নারায়ণপুর সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুন, ২০২২
  • ২১৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিণ প্রতিনিধিঃ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) বিদ্যালয় মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার।
বিদ্যালয়ের শিক্ষক মো. মাহমুদুল হাসান ও সঞ্জিত কুমার দের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তানবীর হাসান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী আব্দুল মবিন প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ ইকবাল ডনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT