1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস মোটরসাইকেল ভ্যান মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে ২জন নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৬৩ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস মটরসাইকেল ভ্যান মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে ২জন নিহত হয়েছে সংঘর্ষের সময় বাস
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তখন এই হতাহতের ঘটনা ঘটে আজ বুধবার(১ জুন) সকাল সাড়ে ৭.৩০ মি দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালী গ্রামের আলী ওসমান (৪০) পিতা ও অজ্ঞাত ও খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের সেলিম গাজীর ছেলে আব্দুল খালেক (৬৫)
আলী ওসমান একটি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটেটিভ এবং আবুল খালেক গাছ কাটা শ্রমিক ছিলেন।
নিহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাস সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার পিসিএফ ইন্ডাস্ট্রিজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ভ্যান সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। তখন বাসের একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৮ আহতদের মধ্যে ৩ জন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT