1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

কয়রায় উপজেলা সিএসও কমিটির ত্রৈ-মাসিক সমন্বয় সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৯৪ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়ার্কিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশন (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা মঙ্গলবার বেলা ১১ টায় পরিত্রাণের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈমাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশনের সহ-সভাপতি আশিকুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আল আমিন ফরহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এ্যাডঃ আনিছুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, শাহাজান সিরাজ, পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, সিএসও কমিটির সদস্য আলহাজ্ব ফিরোজ আলম, আয়েশা আক্তার, নিরাপদ মুণ্ডা, মুর্শিদা খাতুন, সাধনা মুণ্ডা, সুমিত্রা মুণ্ডা, মিলন মুণ্ডা, শিউলি মুণ্ডা প্রমুখ।

সভায় কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, যৌন হয়রানী প্রতিরোধসহ যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনার পাশপাশি প্রকেল্পর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা ত্রৈ-মাসিক সভায় উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ৩১/০৫/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT