1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

নড়াইলের লোহাগড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা!।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৭২ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজাম শেখ (৫২) নামে এক আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মে) রাতে উপজেলার তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামে এ হহত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই আ.লীগ নেতা নিজাম শেখ লোহাগড়া উপজেলার তেলকাড়া পশ্চিম পাড়া গ্রামের মৃত-বাদশা মিয়া শেখের ছেলে এবং ১০ নং কোটাকোল ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম শেখ রাজনীতির পাশাপাশি বড়দিয়ায় কাঁচামালের ব্যবসা করতেন। গত রাতে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে একশ গজ দূরে ডেকে নিয়ে পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। পরে নিজামের চিৎকারে আশপাশের বাড়ি থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তিনি বলেন, হাসতাপালে আনার আগেই নিজাম শেখের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের গোড়ালি, হাঁটুর রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান চিকিৎসক।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) টিমও মোতায়েন আছে। নিহতের মরদেহ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের আটকের চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT