1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ঝিকরগাছার পল্লীতে প্রতিবেশীর মারপিটে ২জন আহত : থানায় অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৭১ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছার পল্লীতে প্রতিবেশীর মারপিটের কারণে ২জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন উপজেলার ৬নং ঝিকরগাছা ইউনিয়নের লক্ষিপুর (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুল আজিজ ও তার স্ত্রী মোছাঃ খদেজা বেগম (৪৮)। আহতের ছেলে মোঃ সবুজ হোসেন (৩২) বাদি হয়ে ৫জনকে বিবাদী করে বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বিবাদী হলেন একই গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে সজল হোসেন (২৩), আমজাদ আলীর ছেলে জুয়েল রানা (৩৬), রয়েল হোসেন (৩৫), মৃত খোদা বকস্রে ছেলে আলতাফ হোসেন(৫৫) ও আমজাদ বিশ্বাস (৫৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদি সাথে বিবাদীদের পাড়াপ্রতিবেশী কারণে অকারণে সব সময় বাদিদের সাথে ঝগড়াঝাটি করে ও মারপিট করতে আসে। উক্ত ঝগড়া বিবাদের জের ধরে বিবাদীরা ১৭ মে বেলা সাড়ে ১১টার সময় ৪ ও ৫নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী বাদির বসতবাড়ীতে প্রবেশ করে অতর্কিত ভাবে বাদির মা কে এলাপাতাড়ী ভাবে কিল, ঘুষি, চড়, থাপ্পড়, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখন করে ও বাদির ত্রীর পরণে থাকা কাপড় চোপড় টানা হেচড়া করে ছিড়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায় ও বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ খুন জখন করিবে বলে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত বিষয়কে কেন্দ্র করে ২৯মে সকাল ৬টা ১০মিনিটের সময় পূর্ব পরিকল্পিত ভাবে ১,২ ও ৩নং বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড, দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে শ্রীরামপুর গ্রামস্থ মাঠে বাদিদের পটলের জমিতে বাদির পিতাকে দেখামাত্রই বিবাদীরের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে কাটা ফোলা রক্তাক্ত জখম করে। একপর্যায়ে বাদির পিতা মাটিতে পড়ে গেলে ১ও ২নং বিবাদীরা বুকের উপর উছে পা দিয়ে দবাইতে থাকে ও কিল, ঘুষি, চড়, থাপ্পড়, লাথি মরতে থাকে। পরিশেষে বাদির পিতার হাত পা বাধিয়া উক্ত পটলের জমিতে রেখে চলে যায়।
ঘটনার বিষয়ে বিবাদী আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সবুজ ও আমার ছেলেকে মেরেছে। তাদের বিষয়েও আমরা থানায় অভিযোগ করেছি। আমাদের স্থানীয় মেম্বর আমাদের বলেছে আমরা সুস্থ হলে স্থানীয় ভাবে হোক বা থানার মাধ্যমে হোক বসাবসি করে ঝামেলা মিটিয়ে নেওয়া হবে।
ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, উভয় পক্ষেরই অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT