1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানে এসএম আহসান স্মৃতি পুরস্কার ঝিকরগাছার ওসি সুমন ভক্ত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৮৩ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কতৃর্ক বাষিক সাধারণ সভার অনুষ্ঠানে “এসএম আহসান স্মৃতি পুরস্কার” হিসেবে ক্রেস ও নগদ অর্থ উপহার পেয়েছেন যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত। তিনি ঝিকরগাছা থানাতে যোগদানের পূর্বে যশোর কোতয়ালী মডেল থানায় পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং) হিসেব কর্মরত থাকাকালীন সময়ে এলাকার জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বৃদ্ধি, এলাকার জনগণ দ্বারা শহরের প্রায় বেশিরভাগ অংশ রাত্রিকালীন পাহারা দেয়ার মাধ্যমে চুরি-ছিনতাই, মাদক ব্যবসা প্রতিরোধ করন, করোনাকালীন সময়ে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কোয়ারেন্টাইন, অহেতুক বাসা থেকে বের না হওয়া ও সামাজিক দূরত্ব মানার জন্য জনগণকে সচেতন করে তোলা, গুজব বিরোধী, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করায় এই পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছেন। এ জন্য শনিবার (২৮ মে) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার পাওয়ার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, পুরস্কার পরিশ্রম করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। কমিউনিটি পুলিশিং এবং সমাজ সেবামূলক কাজের জন্য সারা বাংলাদেশ থেকে পুলিশ পরিদর্শকদের মধ্য হইতে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করার জন্য আমি আনন্দিত এবং গর্বিত। এজন্য যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম স্যার ও কোতয়ালী মডেল থানার কমিউনিটি পুলিশিং এর সাথে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকের নিকট আমি ঋনী। এই পুরস্কার মূলত তাদেরই সহযোগিতার ফল। আমার বর্তমান কর্মস্থল ঝিকরগাছা থানা। তাই ঝিকরগাছা থানার কমিউনিটি পুলিশিং সহ সর্বস্তরের জনগণের নিকট সহযোগিতা কামনা করছি যাহাতে সততার সাথে, দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে জনগণের সেবা প্রদান করতে পারি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT