1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৮০ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):

কেশবপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক লেখক তাপস মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাট্যকার দেবাশীষ চক্রবর্তী, প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, সংগঠনের সহসভাপতি সমীর দাস, শিক্ষক তাপস বিশ্বাস, আলী আব্বাস, আব্দুল জলিল, মহিউদ্দীন আহম্মেদ, প্রনব মন্ডল মানব প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সত্যজিৎ চক্রবর্তী, ছড়াকার ও কবি দীপক বসু, সুব্রত বসু, মিহির বসু, শিশুশিল্পী নুপুর নন্দিতা প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী উজ্জ্বল ব্যানার্জী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT