1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা স্কুল পড়ুয়া ছাত্রী সহ আহত ৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৭৯ বার পঠিত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুল পড়ুয়া ছাত্রীসহ ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ১ জনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছিল।বাকি আহতরা স্থানীয় চিকিৎসা নিয়েছে।এ ঘটনায় যষ্টি দাস বাদি হয়ে গত ১৯ মে ৭জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে তার স্বামী শংকর দাস জানান।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার সুজাপুর গ্রামের দুলাল দাসের ছেলে শংকর দাসের একটি ছাগল গত ১৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় একই গ্রামের রবিন দাসের বাড়িতে গেলে ছাগলটিকে মারপিট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এ সময় কথাকাটাকাটির একপর্যয়ে তরুন দাস,তার পিতা রবিন দাস,মৃত শিবপদ দাসের স্ত্রী রিপা দাস,মৃত গোপাল দাসের ছেলে রণজিৎ দাস,গুরুপদ দাস,ও তার স্ত্রী শিলা দাস,অজিত দাসের ছেলে অর্জুন দাস মিলে বাঁশের লাঠি দিয়ে শংকর দাস(৩৫)ও তার স্ত্রী যষ্টি দাস (২৮),সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ৩ম স্কুল পড়ুয়া মেয়ে মাধীরি দাস(১২)কে মারপিট করাসহ তার ছোট মেয়ে অঙ্গিতা দাস(২)কে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে যষ্টি দাস জানান। আহত শংকর দাসের অবস্থা আশ্কাজনক হওয়ায় ২৮ মে শনিবার ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে শংকর দাসের পিতা দুলাল দাস জানান। এব্যাপারে রবিন দাসের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,আমরা তাদেরকে মারপিট করনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT