1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

কেশবপুরে বিনামূল্যে উপকরণ সামগ্রী বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৭১ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):
কেশবপুর উপজেলার পাঁজিয়ায় দারিদ্র্য বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ১১জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ওই টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল সভাপতিত্বে ও সেমি-পাকা টয়লেট স্থাপন প্রকল্প কর্মকর্তা মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল ব্যানার্জী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তাপস দে, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি কর্মকর্তা রাম দুলাল দাস, সমাজসেবক আব্দুল গফফার,পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ১১ জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, শাহরিয়ার বাবর বাঁধন সহ সংস্থার নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT