1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

কয়রার মহারাজপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৮০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রার ৪নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আজ ২৬ মে সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

ইউপি সচিব মোঃ ফারুক হোসেনের পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, ডরাপের আবু সায়েম, প্যানেল চেয়ারম্যান ইউছুফ আলী, বিভুতি ভুষন রায়, আমেনা খাতুন, ইউপি সদস্য মাসুম বিল্যাহ, নুরুল ইসলাম খোকা, মোস্তফা কামাল, জামাল ফারুক, মাওলানা মাসুদুর রহমান, আঃ মান্নান প্রমুখ।

আলোচনা শেষে উক্ত ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৪ কোটি ৯৪ লক্ষ ৭৯ হাজার ২ শ ৪৯ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেট সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ২৭/০৫/২২ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT