1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দ্রোয়াস্বামী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২০৩ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দ্রোয়াস্বামী।
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮ টায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চুকনগর বধ্যভূমি পরিদর্শনে আসেন ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দ্রোয়াস্বামী।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী, খুলনা-৫ আসনের এম.পি নারায়ন চন্দ্র চন্দ, চুকনগর গণহত্যা একাত্তর স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ও চুকনগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ. বি.এম শফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কুণি মিয়া, চুকনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চুকনগর গণহত্যা’৭১ স্মৃতিরক্ষা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মণিরুল ইসলাম (ব্রাউন), যুবলীগের আহবায়ক অধ্যাপক গোবিন্দ ঘোষ প্রমূখ।

চুকনগর গণহত্যা একাত্তর স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ও চুকনগর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ. বি.এম শফিকুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় চুকনগরে গণহত্যায় ১০ হাজারের উর্ধ্বে লোক মারা গিয়েছিল। বিনা চিকিৎসায়ও অনেক লোক মারা গিয়েছিল। তিনি এখানে একটি মহুমূখী হাসপতালের দাবী জানালে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দ্রোয়াস্বামী হাসপাতালসহ সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT