1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

শ্যামনগরের প্রত্যন্ত এলাকায় ফুলের মেলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৪৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

জলবায়ু পরিবর্তন জনিত কারনে বদলাতে শুরু করেছে বিভিন্ন ফুলের পরিস্ফুটনকাল। শীত কালের ফুল গ্রীস্মকালে আর গ্রীস্মকালীন ফুল ফুটতে দেখা যাচ্ছে শীতকালে। যেমন ভাবে আবহাওয়ার কোন তারতম্য বোঝা যাচ্ছেনা, ঠিক তেমনি ফুল ফলের ক্ষেত্রেও একই অবস্থা। রবিবার বিকাল ৫ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁচড়াহাটি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গ্রীস্ম কালীন ফুলের মেলায় এসব কথা বলেন মেলায় আগত বয়স্ক ব্যক্তিরা।

“সকল জীবনের জন্য সমানভাবে বন্টিত আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বারসিকের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমধর্মী এই ফুলের মেলার আয়োজন করা হয়। মেলায় ১১ টি স্টলে এলাকার বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসেন এলাকার ১১ জন নারী। এরমধ্যে একজন নারী এলাকার ১০৭ টি ফুল তার স্টলে প্রদর্শনী হিসেবে উপস্থাপন করেন।

ফুলের মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও পতœী শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক জেরিন লিসা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিজে বেঁচে থাকতে বৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে । পরিবেশ থেকে অনেক ধরনের বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, অনেক কিছু বিলুপ্তও হয়েছে। এই পৃথিবী টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের চারপাশের বৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে।

বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনসংঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল, ইউপি সদস্য কুলসুম জাহান প্রমুখ।

ছবি- শ্যামনগরের কাঁচড়াহাটি ফুলের মেলা ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT