1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

শ্যামনগরে ইউপি স্বাস্থ্য কেন্দ্রে কৈশোর বান্ধব পরিবেশ তৈরীতে পরামর্শসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৬৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।

বৃহস্পতিবার সকাল ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অফিসার্স কাব মিলনায়তনে পরিত্রাণের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব পরিবেশ তৈরীর মান উন্নয়নে পরিবার পরিকল্পনা জেলা কর্মকর্তাদের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভার আয়োজন করা হয়।
পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক রওশন আরা জামান।

পরিত্রাণের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ সাতক্ষীরার সহকারী পরিচালক গাজী বশির আহম্মেদ, এমও ডাঃ প্রবীর মুখ্যার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশফিয়াতুন নাহার,এফডাবলুভি রেশমা পারভিন, বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান এস এম আঃ রউফ প্রমুখ। সভায় বুড়িগোয়ালিনী ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উন্নয়নে সংযোগ সড়ক সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা ,কিশোরীদের আগমন বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

ছবি- শ্যামনগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব পরিবেশ তৈরীর মান উন্নয়নে পরিবার পরিকল্পনা জেলা কর্মকর্তাদের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভা

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT