1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

খুলনায় পুশিশের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।
খুলনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে।

রোববার (১৫ মে) দুপুরে ওই ভিকটিমকে নিয়ে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ এক‌টি বেসরকা‌রি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি ২০২১ সালে এইচএসসি পাস করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ছবি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে পাঁচদিন আগে পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে আসেন ওই নারী। এ সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে পুলিশ কর্মকর্তা মাসুদ ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজের একটি অফিসের কক্ষে নিয়ে যায়।
সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর মেয়েটি খুলনা সদর থানায় গিয়ে অভিযোগ করেন।

এরপর ওই মেয়েটিকে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সাউথ) সোনালী সেন, সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিদ ইবনে আকবর ও খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় অফিসটি তালাবদ্ধ থাকায় পুলিশ কর্মকর্তারা তালা ভেঙে অফিস কক্ষে প্রবেশ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পূর্ব-পরিচয়ের সূত্র ধরে বেলা সাড়ে ১১টার দিকে পিবিআইর ওই কর্মকর্তা ছোট মির্জাপুরের এক অফিসে ভিকটিমকে নিয়ে ধর্ষণ করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। দুপুরে মৌখিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ভিকটিমকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ওই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT