1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত।

রাষ্ট্রপতি সাজেক সফর স্থগিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৮৫ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- মেঘের রাজ্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর পূর্বনির্ধারিত ভ্রমণ স্থগিত বা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখার প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ আগামী ১২-১৪ মে ২০২২ তারিখ সাজেক সফর সূচিটি ঘূর্ণিঝড় ‘অশনি’ এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে প্রেরণ করা হবে।

এদিকে রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ সফরসূচি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সাজেক পর্যটন এলাকাকে নবরূপে সাজিয়ে তুলে নিরাপত্তার চাঁদরে মোড়ানো হয়েছিল। বেশকিছু রিসোর্ট বুকিং দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে হঠাৎ ভ্রমণ বাতিলে ক্ষতিগ্রস্ত হবেন সাজেকের কটেজ রিসোর্ট মালিকরা।

সাজেক রুইলুই পাড়ার হেডম্যান লালথাংগা লুসাই বলেন, মহামান্য রাষ্ট্রপতির আগমন স্থগিত হওয়ায় আমরা খুবই দুঃখ পেয়েছি। পরিবেশের উপর কারো হাত নেই আমরা আশাবাদী আবহাওয়া ঠিক হয়ে গেলে মহামান্য রাষ্ট্রপতি আমাদের মাঝে আসবেন।

সফর স্থগিতের বিষয়ে নির্বাহী অফিসার আরও বলেন, ১২-১৪ মে পর্যন্ত তিনদিন সাজেক ভ্রমণের সফরসূচি ছিল, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সফর স্থগিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT